০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
উৎসব

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মিশিগানে বাংলা নববর্ষ উদযাপিত

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মিশিগানের বিভিন্ন স্থানে বাংলা নববর্ষ পালিত হয়েছে। পয়লা বৈশাখ বাঙ্গালি সংস্কৃতির অন্যতম প্রধান উৎসব। পহেলা বৈশাখের উৎসব উপলক্ষে প্রতিটি অনুষ্ঠানেই ছিল বৈশাখী সাজ। সবাই রংবেরংয়ের কাপড় পরে অংশ গ্রহণ করেছেন এ অনুষ্ঠানে। বিশেষ করে এখানে বেড়ে ওঠা শিশু কিশোরদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ। মিশিগানের বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসূচীর মাধ্যমে উদযাপন করেছে এ উৎসব, এদের মধ্যে রয়েছে,

দুর্গা মন্দির : মিশিগান দর্পণ

দুর্গা মন্দির : গত ১৯ এপ্রিল রোববার ডেট্রয়েটের দুর্গা মন্দির নববর্ষ উদযাপন উপলক্ষে সারা দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে, মন্দিরটি সেজে ছিল বৈশাখী সাজে। মন্দিরের অনুষ্ঠানের মধ্যে ছিল  পূজা, অঞ্জলি,আরাধনা, প্রসাদ বিতরণ। মধ্যাহ্নভোজে ছিল রকমারি তরকারী, ব্যঞ্জন, দই পায়েসসহ বিভিন্ন ধরণের মিষ্টি। বিকেলে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।  ছিল কবিতা আবৃতি, শিশু কিশোরদের গান, নৃত্য, স্থানীয় শিল্পীদের গান ও নৃত্য। বৈশালী দেবের পরিচালনায় ছোট ছোট শিশুদের নিয়ে ছিল একটি বিশেষ পরিবেশনা। দর্শক শ্রোতাদের অংশ গ্রহণে ম্যাগাজিন অনুষ্টান সবাইকে আনন্দ ও বিনোদন দিয়েছে। অনুষ্টানটি পরিচালনা করেন পার্থ দেব। আবহাওয়া ভাল থাকায় মন্দিরে প্রচুর জনসমাগম হয়, অঙ্গরাজ্যের বিভিন্ন

দুর্গা মন্দির : মিশিগান দর্পণ

শহর থেকে মানুষজন অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে এখানে ছুটে আসেন। সঙ্গীত পরিবেশন করেন, প্রদীপ চৌধুরী, পংকজ দাশ, উজ্জল সুত্রধর, মৃদুল রায়, নিপেশ সুত্রধর, সন্তোষ পাল, সঞ্জয় পাল, উর্মিলা সুত্রধর, শ্রাবণী দাশ, তৃষিতা ধর, রত্না ধর, বৈশালী দেব, প্রিয়াঙ্কা চক্রবর্তী, চন্দনা ছত্রী, পল্লবী তালুকদার, অংকুর দেব, রণেশ দেসহ আরো অনেকে। নৃত্য পরিবেশন করেন, রাইসেন, ঋদিমা, রাই, স্বস্থিকা, তনিমা, রাজভীর, তানসেন, প্রিয়ম, রণেশ, প্রত্যুষ, শাওন, কৃষ্ণা, পিহু, শ্রীজা, দিয়া, জুই, কর্ণ, অর্চিতা, অর্পিতা, অশমী, তিলোত্তমাসহ আরো অনেকে। কবিতা আবৃতি করেন, বিশ্বপালক মুকুন্দ দাশ, হারান কান্তি সেন ও সঞ্জয় দেব। শিশু শিল্পী প্রিয়ানা চক্রবর্তী’র নৃত্য দর্শক শ্রোতাদের ভূয়শী প্রশংসা লাভ করে।   বৈশাখী মেলায় বিভিন্ন রকমের খাবারের স্টল ছিল। অনুষ্ঠানের শেষ পর্বে গুণীজনদের সংবর্ধনা দেয়া হয়। দুর্গা মন্দিরের সভাপতি পংকজ দাশ, সাধারণ সম্পাদক উজ্জল সুত্রধর ও কমিটির নেতৃবৃন্দ সবাইকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন প্রদীপ চৌধুরী, পার্থ দেব ও নিপেশ সুত্রধর।

রাধাকৃষ্ণ মন্দির : ছবি : সংগৃহিত

কালী বাড়ি: ১৯ এপ্রিল রোববার ওয়ারেন সিটির কালী মন্দিরে নববর্ষ পালিত হয়েছে। বিকেলে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। মন্দিরের সদস্যরা ঢাক ঢোল বাজিয়ে এসো হে বৈশাখ গানের মাধ্যমে নববর্ষকে বরণ করেন। শিশু কিশোরসহ সবাই রংবেরংয়ের কাপড় পড়ে শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন। এরপর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান,  এতে ছিল কবিতা আবৃতি, সঙ্গীত, ছোটদের গান, নাচ, স্থানীয় শিল্পীদের নৃত্য, গান। শিল্পীরা রবীন্দ্র সঙ্গীত, আধুনিক, দেশাত্নবোধক ও লোকগীতি পরিবেশন করেন। ছিল শিশুদের আর্ট প্রতিযোগিতা, ফেস পেইন্টিং।

কালীবাড়ী : ছবি : সংগৃহিত

রাধাকৃষ্ণ টেম্পল: হ্যামট্রাম্যাক শহরের রাধাকৃষ্ণ টেম্পলে বাংলা নববর্ষ উপলক্ষে গত ১৮ এপ্রিল শনিবার সারা দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে, এতে ছিল গণেশ পূজা, অঞ্জলি, প্রসাদ বিতরণ, মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান।

Tag :
About Author Information

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মিশিগানে বাংলা নববর্ষ উদযাপিত

উৎসব

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মিশিগানে বাংলা নববর্ষ উদযাপিত

আপডেট টাইম : ১১:২৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬