০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
স্থানীয় সংবাদ

মিশিগানে বিপদনাশিনী পূজা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বিভিন্ন মন্দিরে গত ১৮ জুলাই, শনিবার বিপদনাশিনী পূজা অনুষ্ঠিত হয়। ডেট্রয়েটের দুর্গা টেম্পলে এ উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এরমধ্যে ছিল সকালে পূজা, দুপুরে যজ্ঞ, অঞ্জলি, বিপদনাশিনীর পাঁচালী পাঠ, প্রসাদ বিতরণ। আবহাওয়া ভাল থাকায় উপচেপড়া ভীড় হয়েছিল দুর্গা মন্দিরে।  মন্দিরের প্রধান পুরোহিত পারিন্দ্র চক্রবর্তী পূজা করেন। দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা দুর্গা টেম্পলের সাধারণ সম্পাদক উজ্জল সুত্রধর  জানান, অন্যান্য বছরের তুলনায় এবার প্রচুর ভক্ত সমাগম হয়েছে, বিপদনাশিনী পূজায় সাধারণত নারীরা অংশ গ্রহণ করেন, গত কয়েক বছর যাবত আমরা মন্দিরে এই পূজার আয়োজন করছি, এর উদ্যোক্তারা হচ্ছেন নারী ভক্তরা। তারাই এই পূজার যাবতীয় মাঙ্গলিক কর্মকান্ডসহ সব কিছুর আয়োজন করেন।

এছাড়াও ওয়ারেন সিটির কালী মন্দিরে বিপদনাশিনী পূজা অনুষ্ঠিত হয়েছে। এতে ছিল পূজা, যজ্ঞ, অঞ্জলি, প্রসাদ বিতরণ। এছাড়াও ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন স্থানে বিপদনাশিনী পূজা অনুষ্ঠিত হয়।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

হ্যামট্রাম্যাকে আগামী ১ আগষ্ট শনিবার শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

স্থানীয় সংবাদ

মিশিগানে বিপদনাশিনী পূজা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:৩৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬