০১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
স্মরণ

মরহুম মোহাম্মদ মোহররম আলী স্যারের জন্মবার্ষিকী উপলক্ষে স্মারকগ্রন্থে লেখা আহবান

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল শহরের শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক মরহুম জনাব মোহাম্মদ মোহররম আলী স্যারের জন্মবার্ষিকী ছিল ২ সেপ্টেম্বর। এ উপলক্ষে তার ছাত্রছাত্রী,  শুভানুধ্যায়ীরা একটি স্মারকগ্রন্থ প্রকাশ করতে যাচ্ছেন।

‎কিংবদন্তীতূল্য এই শিক্ষাগুরুর বর্ণাঢ্য জীবন, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের নজরকাড়া শিক্ষকতা জীবন, কচি কাঁচার মেলাকে নিয়ে বিশাল কর্মযজ্ঞ ইত্যাদি বিষয়কে স্মরণীয় রাখতে স্বল্প পরিসরে আলোকপাত করার উদ্দেশ্যে এ স্মারকগ্রন্থ প্রকাশ করার অভিপ্রায়। দেশে-বিদেশে অবস্থানরত স্যারের ছাত্র, সহকর্মী, শুভানুধ্যায়ী, আত্মীয় স্বজনসহ স্যারকে কাছ থেকে যারা দেখেছেন, জেনেছেন, শুনেছেন তাদের কাছ থেকে স্মৃতিচারণমূলক লেখা চেয়েছেন স্যারের ছাত্র, স্মরণিকা প্রকাশ কমিটির সদস্য সাংবাদিক মো: কাওছার ইকবাল । তিনি এ ব্যাপারে সকলের পরামর্শ, আন্তরিক সহযোগিতা চেয়েছেন।

সংকলনে স্মৃতিচারণমূলক লেখা, আলোচনা, একই সাথে ভিক্টোরিয়া স্কুল নিয়েও লিখতে পারেন। পাশাপাশি  শিক্ষাগুরুর জীবনী নিয়েও স্মৃতিচারণ করতে পারেন। স্যারের সাথে ছবি থাকলে সেইসময়, সময়ের কথা, ঘটনার বর্ণনা দিয়ে লেখা পাঠাতে পারেন। ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের মহাগুরুর বর্ণময় জীবনের এবং শিক্ষা ও সাংস্কৃতিক, সামাজিক বিভিন্ন ক্ষেত্রে অবদানের কিছু স্মৃতিচিহ্ন রেখে যাওয়ার জন্য  এ ক্ষুদ্র প্রয়াস।

উল্লেখ্য মোহররম আলী স্যার শ্রীমঙ্গল কচিকাঁচার মেলার প্রতিষ্ঠাতা সভাপতি।

‎‎তাই আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে আগ্রহী লেখকদের  লেখা পাঠানোর আহবান জানিয়েছেন উদ্যোক্তারা।  স্মারকগ্রন্থটি সম্পাদনা করছেন কবি, বিশিষ্ট আবৃতিকার কমল কলি চৌধুরী। যারা লেখা পাঠাতে চান তারা নীচের ইমেইলে লেখা পাঠাতে পারবেন। kkbd71@gmail.com

‎kawsariqbal2020@gmail.com

‎হোয়াটসঅ্যাপ নম্বর-০১৭২৯৩৮৭৬৬৮

‎আলোচনাসভা, স্মৃতিচারণ এবং পুস্তিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানের তারিখ পরবর্তীতে জানানো হবে।

Tag :
About Author Information

মরহুম মোহাম্মদ মোহররম আলী স্যারের জন্মবার্ষিকী উপলক্ষে স্মারকগ্রন্থে লেখা আহবান

স্মরণ

মরহুম মোহাম্মদ মোহররম আলী স্যারের জন্মবার্ষিকী উপলক্ষে স্মারকগ্রন্থে লেখা আহবান

আপডেট টাইম : ১২:৩৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬