০৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
সংগঠন সংবাদ

পার্থ দেব সভাপতি, জুয়েল খান সম্পাদক, বাংলা প্রেস ক্লাব অব মিশিগান এর নতুন কমিটি ঘোষণা

  • আহমেদ শফিক
  • আপডেট টাইম : ১২:০৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • 600

বাংলা প্রেস ক্লাব অব মিশিগান, ইউএসএ’র ২০২৫–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ২১ সেপ্টেম্বর ওয়ারেন সিটির​ রয়েল বেঙ্গল রেষ্টুরেন্টে আয়োজিত সভায় সদস্যরা ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করেন।
সভায় সভাপতিত্ব করেন মানবজমিনের প্রতিনিধি ও প্রেস ক্লাবের সভাপতি হেলাল উদ্দীন রানা। সভা পরিচালনা করেন যমুনা টিভির প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল ফেরদৌস। সভায় বিগত দিনের সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল ফেরদৌস। সভায় সংগঠনের আয়-ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ জুয়েল খান।

সভায় বক্তারা গত দুই কার্যপরিষদে ধারাবাহিক চার বছর সংগঠনকে ঐক্যবদ্ধ ও সঠিক নেতৃত্বের মাধ্যমে পরিচালনার জন্য সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
আলোচনা শেষে ২০২৫–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সদস্যরা উৎসাহের সঙ্গে ভোট দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচন করেন।
নবনির্বাচিত কমিটি: সভাপতি – পার্থ সারথী দেব (মিশিগান প্রতিনিধি, প্রথম আলো, উত্তর আমেরিক) সাধারণ সম্পাদক – জুয়েল খান (নিউজ টুয়েন্টি ফোর), কোষাধ্যক্ষ – মাহমুদুল হক লিটু (বাংলা সংবাদ পত্রিকা) | এছাড়া সহ-সভাপতি সফিক রহমান,

সহ-সাধারণ সম্পাদক সঞ্জয় দেব
কার্যকরী সদস্য – হেলাল উদ্দীন রানা, ইকবাল ফেরদৌস, ফারজানা চৌধুরী পাপড়ি, ফয়সল আহমদ মুন্না, হারান কান্তি সেন, আহমেদ শামসুদ্দিন কুটি নির্বাচিত হন । নতুন নেতৃত্বের অধীনে প্রেস ক্লাবের কার্যক্রম আরও প্রাণবন্ত ও গতিশীল হবে বলে সভায় উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

হ্যামট্রাম্যাকে আগামী ১ আগষ্ট শনিবার শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

সংগঠন সংবাদ

পার্থ দেব সভাপতি, জুয়েল খান সম্পাদক, বাংলা প্রেস ক্লাব অব মিশিগান এর নতুন কমিটি ঘোষণা

আপডেট টাইম : ১২:০৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫