যুক্তরাষ্ট্রের মিশিগানে গত ১৯ জুলাই রোববার ওয়ারেন সিটির বুচার পার্কে দিরাই শাল্লা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যুক্তরাষ্ট্র আয়োজিত বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি শামসুল হুদা পাশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমদের উপস্থাপনায় অতিথিবৃন্দসহ উপস্থিত সবাই বনভোজনের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতেই অর্গানাইজেশনের সকল নেতৃবৃন্দ বনভোজনে আগত অতিথিবৃন্দসহ উপস্থিত সবাইকে বনভোজনের শুভেচ্ছা ও স্বাগত জানান। সারা দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে উদ্বোধন, দুপুরের মধ্যাহ্নভোজ, পুরুষ, নারী, শিশু–কিশোর–কিশোরী ও তরুণ–তরুণীদের মধ্যে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সবশেষ ছিল আকর্ষণীয় র্যাফেল ড্র। বনভোজনে অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কবি, গীতিকার ও লেখক ইশতিয়াক রুপু, প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ মোতালেব, বাবুল আহমদ, বাচ্চু আফজাল হোসেন, মালেক আহমদসহ উপদেষ্টা কমিটির নেতৃবৃন্দ ও কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাপনী পর্বে সভাপতি তার বক্তব্যে সকলের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি সফল ও সুন্দর হয়েছে জানিয়ে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আগামীতে আরও বিভিন্ন পর্যায়ের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে তার কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও সবাইকে অনুরোধ জানান।
পার্থ সারথী দেব 









