০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
স্থানীয় সংবাদ

মিশিগানে দিরাই শাল্লা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের মিশিগানে গত ১৯ জুলাই রোববার ওয়ারেন সিটির বুচার পার্কে দিরাই শাল্লা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যুক্তরাষ্ট্র আয়োজিত বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি শামসুল হুদা পাশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমদের উপস্থাপনায় অতিথিবৃন্দসহ উপস্থিত সবাই বনভোজনের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতেই অর্গানাইজেশনের সকল নেতৃবৃন্দ বনভোজনে আগত অতিথিবৃন্দসহ উপস্থিত সবাইকে বনভোজনের শুভেচ্ছা ও স্বাগত জানান। সারা দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে উদ্বোধন, দুপুরের মধ্যাহ্নভোজ, পুরুষ, নারী, শিশু–কিশোর–কিশোরী ও তরুণ–তরুণীদের মধ্যে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সবশেষ ছিল আকর্ষণীয় র‍্যাফেল ড্র। বনভোজনে অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কবি, গীতিকার ও লেখক ইশতিয়াক রুপু, প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ মোতালেব, বাবুল আহমদ, বাচ্চু আফজাল হোসেন, মালেক আহমদসহ উপদেষ্টা কমিটির নেতৃবৃন্দ ও কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাপনী পর্বে সভাপতি তার বক্তব্যে সকলের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি সফল ও সুন্দর হয়েছে জানিয়ে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আগামীতে আরও বিভিন্ন পর্যায়ের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে তার কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও সবাইকে অনুরোধ জানান।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

হ্যামট্রাম্যাকে আগামী ১ আগষ্ট শনিবার শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

স্থানীয় সংবাদ

মিশিগানে দিরাই শাল্লা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:০২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬