যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক শহরের একটি হলে গত ১৭ই মে রোববার শেখ হাসিনা’র ৪৬তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মিশিগান স্টেট যুবলীগ, যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিশিগান স্টেট যুবলীগের সভাপতি সৈয়দ সালেক আহমেদ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সৈয়দ ইয়াহিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দক্ষিণাঞ্চলের সহ-সভাপতি সালাম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মিশিগান স্টেট যুবলীগের দুইবারের নির্বাচিত সাবেক সফল সাধারণ সম্পাদক ও সিলেট জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য শাহীদুর রহমান চৌধুরী জাবেদ।এছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দক্ষিণাঞ্চলের নেতা, কর্মী, মিশিগান মহানগর আওয়ামী লীগের নেতা, কর্মী, মিশিগান স্টেট আওয়ামী লীগ, মিশিগান স্টেট যুবলীগ ছাত্রলীগসহ দলের নেতা, কর্মী, সমর্থকসহ অনেকে। আলোচনা সভায় বক্তারা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন, বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র ও অগ্রযাত্রায় শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই। এ সময় সবাই ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য ১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনা দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরে আসেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের বেশিরভাগ সদস্যকে নির্মমভাবে হত্যার সময় শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা বিদেশে অবস্থান করায় প্রাণে বেঁচে যান। পরবর্তীতে দীর্ঘ প্রায় ছয় বছর ভারতে নির্বাসিত জীবন কাটান তিনি।
০১:৫০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
স্থানীয় সংবাদ
মিশিগানে শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা
-
পার্থ সারথী দেব - আপডেট টাইম : ০৭:৫৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- 8
Tag :
জনপ্রিয় সংবাদ









