০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
স্থানীয় সংবাদ

মিশিগানে গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের পিকনিক অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির বুচার পার্কে গত ২৬ জুলাই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের পিকনিক। মিশিগান প্রবাসী গোয়াইনঘাটবাসীর মিলনমেলায় দিনব্যাপী নানা আয়োজন, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা ও সৌহার্দ্যপূর্ণ আড্ডায় মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।
সংগঠনের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম বদরুল-এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন ও ইফতেখার হেলাল-এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়। যুক্তরাষ্ট্রের ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়িয়ে পিকনিকের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের  উপদেষ্টা সর্বজনাব গোলাম কিবরিয়া হেলাল, অমূল্য চৌধুরী, আব্দুস সালাম, অরবিন্দ চৌধুরী মৃদুল, মো. আমিনুল হক, জালাল উদ্দিন, মনাফ আহমদ বাবুল, খাজা শাহাব আহমেদ, সংগঠনের সাবেক সভাপতি অধ্যাপক ওবায়দুল্লাহ বাবুল, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট দীপক চৌধুরী, পিকনিক  উদযাপন কমিটির আহ্বায়ক মো. কামাল আবেদীন এবং মাহ্ফুজুর রহমান
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ারেন সিটির মেয়র লরি স্টোন। এছাড়াও যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিবিদ, সিটি অফিসিয়ালস, আসন্ন প্রাইমারি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পিকনিকে উপন্থিত ছিলেন।

মধ্যাহ্নভোজ শেষে  শিশু-কিশোর, নারী, পুরুষ সহ বিভিন্ন বয়সী প্রতিযোগীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খেলাধুলার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে  বিজয়ীদের হাতে সংগঠনের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। এরপর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে জনপ্রিয় কণ্ঠশিল্পীরা শ্রোতা-দর্শকদের মাতিয়ে রাখেন।

সবশেষে টানটান উত্তেজনার মধ্যে একটি গাড়ি, রেফ্রিজারেটর, ল্যাপটপ, টিভি সহ  আকর্ষণীয় পুরস্কারের রাফেল ড্র অনুষ্ঠিত হয়। প্রথম পুরস্কার বিজয়ী জনাব মনজুর আহমেদের নিকট গাড়ীর  চাবি হস্তান্তরের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সভাপতির সমাপনী বক্তব্যে মোহাম্মদ নজরুল ইসলাম বদরুল আগত সকল অতিথিবৃন্দ ও সংগঠনের নেতৃবৃন্দকে সুশৃঙ্খলভাবে কার্যক্রম সম্পন্ন করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

হ্যামট্রাম্যাকে আগামী ১ আগষ্ট শনিবার শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

স্থানীয় সংবাদ

মিশিগানে গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের পিকনিক অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৮:৫৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬