০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
স্থানীয় সংবাদ

মিশিগানের হ্যামট্রাম্যাকে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক শহরে গত ১৮ জুলাই শনিবার ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আনন্দের মধ্য দিয়ে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়। জানা গেছে,  সনাতন সংঘের উদ্যোগে এ রথযাত্রার আয়োজন করা হয়। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে এ রথযাত্রা অনুষ্ঠিত হয়। আয়োজকদের সুত্রে জানা গেছে ৪ বছর আগে এ রথযাত্রা শুরু হয়। এবার পঞ্চম বছরে পদার্পণ করলো। বিকেল ছয়টার পর ভক্তদের উপস্থিতিতে বেলমন্ট স্ট্রীট থেকে রথের দড়িতে টান দেয়া হয়। রথটির সাথে বিরাট একটি শোভাযাত্রা ঢাক ঢোল, কাঁশর ও মন্দিরা বাজিয়ে কীর্তন করে নগরীর বিভিন্ন পথ প্রদক্ষিণ করে। রথযাত্রায় ভক্তবৃন্দরা নাম কীর্তন পরিবেশন করেন। রথটি শহরের বিভিন্ন পথ পরিক্রমার সময় রাস্তার দুই পাশে দাড়িয়ে মানুষজন হাত নাড়িয়ে তাদেরে অভ্যর্থনা জানান, কোন কোন গাড়ী চালক হর্ণ বাজিয়ে শোভাযাত্রার সাথে একাত্মতা প্রকাশ করতে দেখা যায় । নারীরা লাল শাড়ি ও পুরুষদেরকে লাল পাঞ্জাবী পরে শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায়। মা বাবার সাথে শিশু কিশোর, কিশোরীরা পায়ে হেটে শোভাযাত্রায় অংশগ্রহণ করে। অনেকের হাতে ছিল জগন্নাথ, বলরাম ও সুভদ্রার ছবি। শিশু, কিশোর,যুবক, যুবতী, তরুণ, তরুণী, প্রবীণ সহ সকল বয়সের মানুষ এতে অংশগ্রহণ করেন। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি আবার বেলমন্ট স্ট্রিটে ফিরে আসে। এখানে আসার পর গান, কীর্তন পরিবেশন করা হয় এবং লুট দেয়া হয়। সবশেষে শোভাযাত্রায় অংশগ্রহণকারী সবাইকে প্রসাদ বিতরণ করা হয়। মিশিগানের প্রবাসী বাংলাদেশিদের দ্বারা পরিচালিত মন্দিরগুলোতে সব সময়ই বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে, সনাতন সংঘের রথযাত্রার এই উদ্যোগে ভক্তমন্ডলিরা খুবই আনন্দিত। আগে রথযাত্রা দেখতে দূরের নভাই সিটিতে যেতে হতো এখন হ্যামট্রাম্যাকে রথযাত্রা উদযাপন করতে পেরে সবাই আনন্দিত।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

হ্যামট্রাম্যাকে আগামী ১ আগষ্ট শনিবার শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

স্থানীয় সংবাদ

মিশিগানের হ্যামট্রাম্যাকে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৮:৫২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬