০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
স্থানীয় সংবাদ

হ্যামট্রাম্যাকে আগামী ১ আগষ্ট শনিবার শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক শহরে  আগামী ১ আগষ্ট শনিবার শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হবে। জানা গেছে,  মিশিগানের শ্রীশ্রী জগন্নাথ দেবের ভক্তদের  উদ্যোগে এ রথযাত্রার আয়োজন করা হচ্ছে। ঐদিন দুপুর ১২টায় রথের দড়িতে টান দেয়া হবে। ক্যানিফ এভিনিউ এর পার্কিং লট থেকে যাত্রা করে রথটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার যথাস্থানে ফিরে আসবে। রথটির সাথে একটি শোভাযাত্রা ঢাক ঢোল, কাঁশর ও মন্দিরা বাজিয়ে কীর্তন করে নগরীর বিভিন্ন পথ প্রদক্ষিণ করবে। রথযাত্রায় ভক্তবৃন্দরা নাম কীর্তন, ভজন পরিবেশন করবেন। আয়োজক সুত্রে জানা গেছে, শোভাযাত্রাটি পার্কিং লটে ফিরে আসার পর এখানে কীর্তন, ভজন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ করা হবে। আয়োজকরা সকলকে রথযাত্রায় অংশগ্রহণের আহবান জানিয়েছেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

হ্যামট্রাম্যাকে আগামী ১ আগষ্ট শনিবার শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

স্থানীয় সংবাদ

হ্যামট্রাম্যাকে আগামী ১ আগষ্ট শনিবার শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

আপডেট টাইম : ১০:৩১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬