০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
স্থানীয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় অকালে হারিয়ে গেল সম্ভাবনাময় এক তরুণ

সড়ক দুর্ঘটনায় অকালে হারিয়ে গেল সম্ভাবনাময় এক তরুণ। গত ১৬ মে শনিবার সন্ধ্যায় যুক্তরাস্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের  স্টার্লিং হাইটস সিটির রায়ান রোডের ১৯ মাইল এলাকায় ঘটে যাওয়া এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় গুলশান আহমেদ(২৬) মারাত্মকভাবে আহত হন। দুর্ঘটনার পর তাকে দ্রুত বিউমন্ট হাসপাতালে নেওয়া হলে লাইফ সাপোর্টে রাখা হয়। তবে দীর্ঘ সময় নিবিড় চিকিৎসার পর গতকাল ১৮ মে রোববার দুপুর ১টা ৭ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্টার্লিং হাইটস পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় স্টার্লিং হাইটস শহরের রায়ান রোড ও ১৯ মাইল এলাকার কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একটি গাড়ির সাথে গুলশানের মোটরসাইকেলের সংঘর্ষ হলে তিনি মারাত্মকভাবে আহত হন। সংঘর্ষের তীব্রতায় তার মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

জানা গেছে, গুলশানের দেশের বাড়ি সিলেট জেলার বিয়ানীবাজার থানার মাথিউরা গ্রামে। তিনি মিশিগানের স্টার্লিং হাইটসের বাসিন্দা ছিলেন। মিশিগানে রিয়েলস্টেট এজেন্ট হিসেবে তিনি জনপ্রিয় হয়ে উঠে ছিলেন।

গুলশান আহমেদ এর মৃত্যুতে মিশিগানের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
About Author Information

সড়ক দুর্ঘটনায় অকালে হারিয়ে গেল সম্ভাবনাময় এক তরুণ

স্থানীয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় অকালে হারিয়ে গেল সম্ভাবনাময় এক তরুণ

আপডেট টাইম : ১০:৫৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬