প্রবাসের ব্যস্ত জীবনে শেকড়ের টান, বাংলা সংস্কৃতি, পুরোনো বন্ধুত্ব ও কলেজ জীবনের স্মৃতিকে নতুন করে জাগিয়ে তুলতে নিউইয়র্কে আজ ৬ সেপ্টেম্বর রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট এম,সি এন্ড গভঃ কলেজ এলামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনক এর ‘এলামনাই নাইট ২০২৬’। জানা গেছে, সিলেট এম,সি এন্ড গভঃ কলেজ এর প্রাক্তন শিক্ষার্থীবৃন্দের বহুল প্রতিক্ষিত এ অনুষ্ঠান তথা প্রাণের মিলনমেলায় আজ সন্ধ্যা ৬টায় দীর্ঘদিন পর সহপাঠী ও বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় পুরো আয়োজনজুড়ে থাকবে আনন্দ, উচ্ছ্বাস, আড্ডা ও স্মৃতিচারণের আবহ, সাংস্কৃতিক অনুষ্ঠান। সিলেট এম,সি এন্ড গভঃ কলেজ এর প্রাক্তন শিক্ষার্থী শফিক রহমান জানান, অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে নিউইয়র্কের ‘গুলশান ট্যারেস’ এ। তিনি আরো জানান, এ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তিনি ইতিমধ্যে মিশিগান থেকে নিউইয়র্ক গিয়ে পৌঁছেছেন। আয়োজকেরা সিলেট এম,সি এন্ড গভঃ কলেজ এর প্রাক্তন শিক্ষার্থীবৃন্দের কাছে আমন্ত্রণ জানিয়েছেন অনুষ্ঠানে সপরিবারে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি সুন্দর, সফল ও স্মরণীয় করে রাখার জন্য। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন উত্তর আমেরিকার জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব ও কৃষ্ণা তিথী, এছাড়াও অতিথি শিল্পী হিসেবে থাকছেন সাবরীণ জামান মৌ ও ফারুক সিদ্দিকী। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হচ্ছে সিলেট এম,সি এন্ড গভঃ কলেজ এলামনাই ম্যাগাজিন এবং ফটো এ্যালবাম, রাফেল ড্র ও নৈশভোজ।
০৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
উৎসব
সিলেট এম,সি এন্ড গভঃ কলেজ ‘এলামনাই নাইট ২০২৬’ আজ অনুষ্ঠিত হচ্ছে
-
পার্থ সারথী দেব - আপডেট টাইম : ০৯:৩৩:২০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- 81
Tag :









