যুক্তরাষ্টের মিশিগান অঙ্গরাজ্য বসবাসরত বাংলাদেশি এডভোকেট বৃন্দের সমন্বয়ে এক পরিচিতি ও আলোচনা সভা গত ১৭ই মে রোববার বিকেল পাঁচটায় ওয়ারেনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিনিয়র এডভোকেট আব্দুর রশিদ। সিনিয়র এডভোকেট আব্দুর রহিম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সভায় আলোচনায় অংশগ্রহণ করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র এড. মোহাম্মদ লালা, সিনিয়র এড. আব্দুর রহমান চৌধুরী, এড. মোহাম্মদ কাউসার আহমেদ চৌধুরী, এড মোহাম্মদ আজিব উদ্দিন , এড. এ. টি. এম শামসুল হাসান বাবর, এড. মোঃ নুরুল ইসলাম মইনুল, এড. মোহাম্মদ শফিউল আজম মাছুম, এড. শামস মোহাম্মদ নাবিদ নোমান, এড. মঈন উদ্দিন আহমেদ, এড.বজলুর রহমান , এড. হোসেন আহমদ সেলিম, এড. মোহাম্মদ মোশাররফ হোসেন, এড. দীপক চৌধুরী সহ প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র অ্যাড. আব্দুর রশিদ, অ্যাড. আব্দুর রহমান চৌধুরী , অ্যাড .মোহাম্মদ লালা , এড. মোঃ আব্দুর রহিম কে আহবায়ক করে এবং এড . মোঃ শফিউল আজম মাছুম, এড. দীপক চৌধুরী, অ্যাড.মোশারফ হোসেন, অ্যাড. মোহাম্মদ নুরুল ইসলাম মইনুল কে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সভায় মরহুম সুলতানুজ্জামান (এডভোকেট) এবং সিলেট জেলা নারী ও শিশু ট্রাইবুনালের পিপি মরহুম মোহাম্মদ মুজিবুর রহমানে (এডভোকেট) এর মৃত্যুতে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রস্তাব গৃহীত হয়।
আগামী ৩১ শে মে রোববার বিকাল ৫ টায় ওয়ারেন সিটির আল-শাহী রেস্টুরেন্টে আরো বর্ধিত কলেবরে পরবর্তী সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয় | পরবর্তী সভায় মিশিগানে বসবাসরত সকল এডভোকেটদের উপস্থিত থাকার জন্য উদাত্ত আহবান জানানো হয়।|
পরিশেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে চা আপ্যায়নের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।
পার্থ সারথী দেব 








