০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
স্থানীয় সংবাদ

মিশিগানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক সিটির একটি রেষ্টুরেন্টে গত ১০ মে রোববার দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান স্বাধীনতা দিবস  উপলক্ষে বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ বিভিন্ন কর্মসূচী পালন করে। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল শিশু-কিশোরদের মাঝে চিত্রাংকন প্রতিযেগিতা এবং দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয়  সংখ্যা লিখন, কুইজ ও সংগীত প্রতিযোগিতা। সংগঠনের সভাপতি এডভোকেট মোহাম্মদ মুজিবুর রহমান শাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সঞ্জয় দেবের পরিচালনায়  অনুষ্ঠানের শুরুতেই  স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি ও মুখপাত্র  হারান কান্তি সেন।  পুরস্কার বিতরণী ও আলোচনা সভায়  বিশেষ অতিথি হিশেবে উপস্হিত ছিলেন বাংলাদেশের সরকারের সাবেক সচিব মোঃ আব্দুর রউফ, বাংলা প্রেস ক্লাব অব মিশিগানের সভাপতি পার্থ দেব,  মিশিগান থেকে প্রকাশিত ‘বাংলা সংবাদ’ পত্রিকার সম্পাদক ইকবাল ফেরদৌস, কবি ও সাহিত্যিক কল্যাণী দেব চৌধুরী, ইউএসবি টুয়েন্টি ফোর চেয়ারম্যান ফয়সল আহমদ মুন্না, প্রবীন শিক্ষক অমরেশ চন্দ্র দেব, সাংবাদিক শফিক রহমান, কবি দেবাশীষ দাশ, সাংবাদিক মাহমুদুল হক লিটু, তানিয়া আক্তার লিমা, শাহরিয়ার আহমদ, আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা  প্রবাসী বাংলাদেশী শিশুদের মাঝে বাংলাদেশ ও বাংলাকে  অনুরণিত করার জন্য বাংলা সাহিত্য পরিষদের এই উদ্যোগের ভূয়সী প্রসংশা করেন। শেষ পর্বে প্রতিযাগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়! “ক” গ্রুপের অংকনের বিষয় ছিল বাংলাদেশের জাতীয় পতাকা ও “খ” গ্রুপ উন্মুক্ত চিত্রাংকন।  চিত্রাংকনে  (ক)  গ্রুপে ১ম হয়  অনুপ্রভা ২য় স্বস্তিকা সৃজিতা ও ৩য় পুরস্কার অর্জন করে  নাঈম চৌধুরী এবং (খ) গ্রুপে ১ম হয় প্রতিষ ধর ২য় শায়ন চৌধুরী  এবং ৩য় পুরস্কার লাভ করে রনেশ দে। এবার প্রথমবার  সংযুক্ত করা বাংলা গণনায়  ১ম হয় স্নিগ্ধ দেব ২য় স্হান লাভ করে নায়িফ নাওয়াল,  এবং তৃতীয় হয় রিশিকা দেব। সংগীত প্রতিযোগিতায় (ক) গ্রুপে ১ম হয় স্নিগ্ধ দেব,২য় প্রতিক্ষা ধর এবং ৩য় হয় প্রতিশ   ধর। সংগীতে (খ) গ্রুপে ১ম হয় প্রত্যূষা ধর ২য় পুরস্কার লাভ করে সত্যজিত পাল এবং ৩য় হয় অর্ঘ্য সূত্রধর। কুইজ প্রতিযোগিতায় ১ম হয় প্রতিশ ধর ২য় পুরস্কার লাভ করে স্নিগ্ধ দেব এবং ৩য় স্হান লাভ করে সত্যজিৎ পাল। এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহনকারী সব প্রতিযোগীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এবারের অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিশু কিশোন, কিশোরীর উপস্থিতি সবার দৃষ্টি আকর্ষণ করে।

Tag :
About Author Information

স্থানীয় সংবাদ

মিশিগানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন

আপডেট টাইম : ০৮:০৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬