০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
উৎসব

দুর্গা টেম্পল প্রতিষ্ঠার দুই দশক উদযাপন

  • সংবাদদাতা
  • আপডেট টাইম : ১১:২১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • 54

মিশিগানের দুর্গা টেম্পল প্রতিষ্ঠার দুই দশক পূর্তি উদ্‌যাপন করেছেন মন্দিরের ভক্তমণ্ডলী। এ উপলক্ষে গত ২৪ অক্টোবর সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠাতাদের অনেকেই উপস্থিত ছিলেন। তাঁদের অংশগ্রহণে স্মৃতি ও কৃতজ্ঞতায় উজ্জ্বল হয়ে ওঠে এ আয়োজন।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল মন্দিরের তরুণ ভক্তদের উদ্যোগে তৈরি একটি সুবৃহৎ আলোকচিত্রের ব্যানার। গত দুই দশকের পূজা-পার্বণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা কার্যক্রমের ছবি দিয়ে সাজানো ব্যানারটি সবার নজর কাড়ে। ছবির পরম্পরায় সেখানে ফুটে ওঠে মন্দিরের পথচলা, ভক্তদের নিবেদন এবং একটি ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠার ইতিহাস।

এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায় মন্দিরের সভাপতি পংকজ দাশ বলেন, আমাদের পূর্বসুরিরা আজ থেকে ২০ বছর আগে এ মন্দির নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন তার কতটুকু আমরা বাস্তবায়ন করতে পেরেছি জানি না তবে আমাদের  সর্বজনীন চেতনা ও সবার আন্তরিক অংশগ্রহণে এ মন্দির ইতিমধ্যেই এ অঞ্চলের ভক্তদের কাছে ভক্তি, আস্থা ও সম্প্রীতির এক প্রিয় আশ্রয় হয়ে উঠেছে। মন্দিরের গভর্নিং বডির সদস্য সুমন দেব বলেন, আমাদের বাবা, কাকা, দাদা, অগ্রজেরা এ মন্দির প্রতিষ্ঠায় যে অবদান রেখেছেন তা স্মরণযোগ্য। তাদের কেউ কেউ আমাদের মধ্যে বেঁচে নেই কিন্তু তাদের প্রতিষ্ঠিত মন্দিরে আমরা পূজা, পার্বণ, গান, কীর্তন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করে আমাদের ধর্মীয় ও বাঙালি কৃষ্টি ধরে রাখার চেষ্টা করছি। আমার দৃঢ় বিশ্বাস, আগামী দিনে এ মন্দির সমৃদ্ধির নবতর সোপানে উত্তীর্ণ হবে।অনুষ্ঠানে বক্তব্য রাখেন  মন্দিরের প্রধান পুরোহিত পারিন্দ্র চক্রবর্তী, প্রতিষ্ঠাতা সদস্য ও মন্দির কমিটির সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দিরের গভর্নিং বডির সদস্য অমল কৃষ্ণ দেব, অরবিন্দ মৃদুল চৌধুরী, নিতেশ সুত্রধর, নির্বাহী কমিটির নিপেশ সুত্রধর, সন্তোষ পাল, পার্থ দেব, মহীতোষ ভৌমিক, আশু ছত্রী, সুভাষ দাশ, সুব্রত ধর প্রমূখ। অনুষ্ঠানে নারী কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মন্দিরের সাধারণ সম্পাদক উজ্জল সুত্রধর।কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। মন্দিরের ২০ বছর পূর্তি উপলক্ষে আমরা কথা বলেছিলাম মন্দিরের প্রতিষ্ঠাতা সদস্য, বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএসএ এর সভাপতি ও দুর্গা টেম্পলের মিডিয়া ও পাবলিকেশান ডিরেক্টর পার্থ সারথী দেব এর সাথে। তিনি বলেন, “আমার পরম সৌভাগ্য, এই মন্দির প্রতিষ্ঠার শুভলগ্নে এখানে উপস্থিত থেকে এর সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়েছি। প্রতিষ্ঠাতাদের মধ্যে শ্রদ্ধেয় মেসো সত্য রঞ্জন দেব, অসমঞ্জদা (অসমঞ্জ ধর) ও প্রমোদদা (প্রমোদ রঞ্জন দাশ) আজ আমাদের মাঝে নেই। তাঁদের পুণ্যস্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা। মন্দির প্রতিষ্ঠায় যাঁরা অগ্রণী ভূমিকা রেখেছিলেন, তাঁদের প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। তাঁদের দূরদৃষ্টি, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টায় আজ এই প্রাঙ্গণ পূজা, গীতাপাঠ, কীর্তন ও সাংস্কৃতিক আয়োজনে মুখরিত।ভক্তদের অকুণ্ঠ সহযোগিতা, উদার অনুদান ও আন্তরিক ভালোবাসায় এ মন্দির আজ আধ্যাত্মিক সাধনা, সম্প্রীতি ও মানবমিলনের এক পবিত্র আশ্রয়। আমার দৃঢ় বিশ্বাস, আগামী দিনে এ মন্দির সমৃদ্ধির নবতর সোপানে উত্তীর্ণ হবে। এ অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীদের জীবনে বিশ্বাস, ঐক্য ও শুভচেতনার আলোকবর্তিকা হয়ে উঠুক এই মন্দির—এই আমার আন্তরিক প্রার্থনা।”

Tag :
About Author Information

দুর্গা টেম্পল প্রতিষ্ঠার দুই দশক উদযাপন

উৎসব

দুর্গা টেম্পল প্রতিষ্ঠার দুই দশক উদযাপন

আপডেট টাইম : ১১:২১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬