০৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
উৎসব

মিশিগানে বাংলাদেশি আমেরিকান ফ্যাস্টিভ্যাল অনুষ্ঠিত

বাংলাদেশ এসোসিয়েশন অফ মিশিগান (বাম) এর উদ্যোগে মিশিগানে গত ২৫ ও ২৬ জুলাই অনুষ্ঠিত হল ১৭তম ‘বাংলাদেশি আমেরিকান ফ্যাস্টিভ্যাল’।

গত শনি ও রোববার ওয়ারেন সিটি স্কয়ারে উৎসবমূখর পরিবেশে এ মেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। মিশিগান অঙ্গরাজ্যের  বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাঙালিরা  এ মেলায় অংশ গ্রহণ করেন। মেলা পরিণত হয় মিলন মেলায় যেন ছোট্ট এক টুকরো লাল সবুজের বাংলাদেশ।

মেলায় বাংলাদেশের ও উত্তর আমেরিকার জনপ্রিয় শিল্পীরা অংশ গ্রহণ করেন, মেলায় ছিল আকর্ষণীয় রাফেল ড্র, প্রথম পুরষ্কার ছিল একটি গাড়ী। সাংস্কৃতি অনুষ্ঠানে ছিল নৃত্য, গান এছাড়াও ছিল দেশীয় আড্ডা, ছিল রকমারি স্টলে বাংলাদেশি কাপড়, খেলনা, ঘর সাজানোর জিনিস ও বিভিন্ন স্বাদের খাবারের দোকান।

অনুষ্ঠানে গান গেয়েছেন বাউল শিল্পী কালা মিয়া, সংগীত শিল্পী কনা, মুজা, অনিক রাজ, রনি, বাংলা স্কুলের শিক্ষানবীশ শিল্পীবৃন্দ, আমজাদ এবং টেন এনড হাফ ব্যান্ডসহ স্থানীয় শিল্পীরাও সঙ্গীত পরিবেশন করেন।

সংগঠনের স্বেচ্ছাসেবকসহ ওয়ারেন পুলিশ মেলার নিরাপত্তার দায়িত্বে ছিলেন। আমেরিকার মূলধারার রাজনীতিবিদ, সিটি অফিসিয়েলসহ অনেকে এ মেলায় আসেন ও বক্তব্য রাখেন। সকল বয়েসী মানুষের জন্য ছিল বিনোদনের ব্যবস্থা। ওয়ারেন সিটি স্কয়ারের বিরাট মাঠে প্রবীণ অনেককে আড্ডা দিতে এবং ছোট ছোট শিশু, কিশোরদেরকে খেলাধূলা করতে দেখা যায়।  প্রতিদিন দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত মেলার কার্যক্রম চলে। সংগঠনের সভাপতি জাবেদ চৌধুরী জানান,

প্রতিবারের মতো এবারো মেলায় আমরা বাংলাদেশি আমেরিকান ঐতিহ্য, কৃষ্টি তুলে ধরার চেষ্টা করেছি, বিশেষ করে এখানে বেড়ে ওঠা নতুন প্রজন্ম যেন বাংলা ও বাঙালিত্ব সম্পর্কে জানতে পারে এবং  মিশিগান প্রবাসী বাঙালিদেরে বিনোদন দেয়ার চেষ্টা করেছি। তিনি সবাইকে এ মেলায় উপস্থিত থেকে, অংশ গ্রহণ করে সাহায্য, সহযোগিতা করে মেলাটি সুন্দর ও সফল করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

হ্যামট্রাম্যাকে আগামী ১ আগষ্ট শনিবার শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

উৎসব

মিশিগানে বাংলাদেশি আমেরিকান ফ্যাস্টিভ্যাল অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:১৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬