যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক শহরে বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ’র এক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। গত ৪ জুলাই শনিবার বিকেল ৭টায় শহরের হলব্রুক অ্যাভিনিউয়ের অস্হায়ী কার্যালয়ে সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক সঞ্জয় দেবের পরিচালনায় সাহিত্য আসরে লিখা পাঠ ও আলোচনায় অংশ নেন গীতিকবি ইশতিয়াক রুপু, মোঃ আব্দুর রউফ, সৈয়দ মুশাররফ আলী, প্রবীণ শিক্ষক অমরেশ চন্দ্র দেব, কবি কল্যানী দেব চৌধুরী, এড. মুজিবুর রহমান শাহীন, এড. হারান কান্তি সেন,সাং বাদিক শফিক রহমান, সাংবাদিক জুয়েল খান, সঞ্জয় দেব, আবুল ফয়েজ চৌধুরী প্রমুখ।
সভার দ্বিতীয় পর্যায়ে কেক কেটে আমেরিকা’র ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। এরপর সাংবাদিক শফিক রহমান ও সংগঠনের সভাপতি মুজিবুর রহমান শাহিনের জন্মদিন উপলক্ষে উভয়কে দিয়ে কেক কাটানো হয়।
সভায় আগামী সেপ্টেম্বরে বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ’র উদ্যোগে একটি পার্কে পারিবারিক সম্মিলন ও সাহিত্য আসরের সিদ্ধান্ত নেয়া হয়।
পার্থ সারথী দেব 








