০৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
উৎসব

মিশিগানে ঈদুল আজহা উদযাপিত

যুক্তরাষ্ট্রের মিশিগানে গত শুক্রবার ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হয়েছে। অঙ্গরাজ্যের ডেট্রয়েট, হ্যামট্রাম্যাক, ওয়ারেন, ট্রয়, স্টার্লিং হাইটস, রয়েল অক,  ডিয়ারবর্ণসহ বিভিন্ন স্থানের বাঙ্গালি মুসলিম অধিবাসীরা সকালে বিভিন্ন মসজিদে ঈদের জামাতে অংশ গ্রহণ করেন। সবচেয়ে বড় ঈদের জামাত হয়  ওয়ারেন সিটির হলমিচ পার্কে। এখানে ঈদের নামাজ শুরু হয় সকাল সাড়ে ৮টায়। এতে কয়েক হাজার মানুষ অংশ গ্রহণ করেন বলে জানা গেছে। মিশিগানে বাংলাদেশি আমেরিকানদের দ্বারা পরিচালিত বিভিন্ন মসজিদেও  ঈদের জামাত হয়। বেশ কয়েকটি মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। ঈদের জামাতে মানুষ স্বতস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন। সবার মধ্যেই একটা আলাদা আনন্দ ছিল বিশেষ করে ছোটছোট শিশু কিশোরদের মধ্যে। সকাল হতেই রংবেরংয়ের পোষাক পরে মাথায় টুপি দিয়ে অভিভাবকদের সাথে তারা নামাজ পড়তে মসজিদে যায়। নামাজের পর কোলাকোলি, আত্মীয়স্বজনদের বাড়ীতে যাওয়া, খাওয়া দাওয়া করা, বিকেলে ঘুরাফিরা। এদিকে ঈদের আগে মিশিগানের বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্টানের উদ্যোগে  ‘ঈদ মেলা’, অনুষ্ঠিত হয়। মেলায় প্রচুর ক্রেতা এবং  কেনাকাটা হয়েছে বলে অংশ গ্রহণকারীরা জানিয়েছেন। উদ্যোক্তাদের সাথে যোগাযোগ করলে তারা জানান, ঈদে ব্যতিক্রমী একটা কিছু করে মোটামোটি সবাইকে একত্রিত করা ও মেলার মাধ্যমে আনন্দ মেতে ওঠার জন্যই এ ঈদ মেলা। অনেকে নিজ নিজ বাসায়, গ্রোসারীতে, ও ফার্মে কোরবানি দিয়েছেন।

Tag :
About Author Information

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মিশিগানে বাংলা নববর্ষ উদযাপিত

উৎসব

মিশিগানে ঈদুল আজহা উদযাপিত

আপডেট টাইম : ০৯:৫১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫