০১:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সাহিত্য ও সংস্কৃতি

মিশিগানে কবিতার এক বিকেল—শব্দে, ছন্দে ও আবৃত্তিতে হৃদয় ছুঁয়ে যাওয়া এক স্মরণীয় আয়োজন

দেশে যখন গান, যাত্রা, নাটক, সংস্কৃতির বিভিন্ন প্রকাশমাধ্যমের চর্চা নানা বাধার মুখে পড়ছে চেষ্ঠা চলছে কন্ঠ রোধের ঠিক তখনই দেশ (ঢাকা) থেকে ৭৮৫১ মাইল দূরের মিশিগানের ফার্মিংটন হিলসের একটি অডিটোরিয়াম ভর্তি দর্শক, শ্রোতা গভীর আগ্রহ ও ভালোবাসা নিয়ে টানা তিন ঘণ্টা ধরে বাংলা কবিতা শুনেছেন, ভাবতেও অবাক লাগে। গত ১ নভেম্বর রোববার বিকেলে ফার্মিংটন হিলস শহরের হাক কমুউনিটি সেন্টারে বসে ছিল সেই কবিতার আসর। আবৃত্তিশিল্পী সাইফুল আজম সিদ্দিকীর একক কবিতা আবৃত্তি অনুষ্ঠান ‘মনের গহীনে বাংলা’। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর চলতে থাকে কবিতা আবৃতি। অনুষ্ঠানে আবৃত্তিশিল্পী সাইফুল আজম সিদ্দিকী আবৃত্তি করেন বাংলাদেশ ও কলকাতার কবিদের কবিতা। তাঁর পরিবেশনায় উঠে আসে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম সুনীল গঙ্গোপাধ্যায়, সৈয়দ শামসুল হক, হেলাল হাফিজ, শুভ দাশগুপ্ত, নাজমুল আনোয়ার, মহাদেব সাহা, নির্মলেন্দু গুণ, রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ, আবু জাফর ওবায়দুল্লাহসহ আরো অনেকের কবিতা। সাইফুল আজম সিদ্দিকীর একক আবৃত্তি পর্বের পর কবিতা পরিবেশন করেন মিশিগান বসবাসরত আবৃতি শিল্পীরা। এরপর ছিল গান ও নৃত্য পরিবেশনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক, আবৃত্তিশিল্পী, সংস্কৃতি কর্মী, সামাজিক, সাংবাদিকসহ বাংলা ভাষা অনুরাগীরা। কবিতার টানে দর্শক-শ্রোতায় পূর্ণ প্রেক্ষাগৃহ—কাব্যপ্রেমীদের হৃদয়ে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে এই আয়োজন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী কবি মিলটন বড়ুয়া জানান, মিশিগানে কবিতাকে ঘিরে এমন আয়োজন সবার হৃদয়ে গভীর ছাপ রেখে গেছে, গুছালো, সুন্দর আয়োজন হলরুমের বাইরে বিভিন্ন বইয়ের প্রচ্ছদ দিয়ে সাজানো প্রদর্শনী ছিল ব্যতিক্রমী যা সবার দৃষ্টি কেড়েছে। সাইফুল আজম সিদ্দিকী বলেন, “একজন সাংস্কৃতিক আয়োজকের কাছে এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে! ‘মনের গহীনে বাংলা’ আমার কাছে ঠিক তেমনই এক আবেগ, ভালোবাসা ও পরম তৃপ্তির নাম। অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক অতিথি, দর্শক, কবি, সাহিত্যিক, আবৃত্তিশিল্পী, সাংবাদিক ও বাংলা ভাষাপ্রেমী মানুষের প্রতি তিনি অন্তরের গভীর থেকে শুভেচ্ছা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। আপনারা অনেক দূর-দূরান্ত থেকে সময় বের করে এসেছেন, আমাদের সঙ্গে থেকেছেন এবং বাংলা কবিতার এই আয়োজনকে প্রাণবন্ত করেছেন। আপনাদের ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আমাদের সবচেয়ে বড় প্রেরণা।”

প্রবাসের হাজারো মাইল দূরত্ব পেরিয়েও বাংলা কবিতার প্রতি মানুষের এমন গভীর অনুরাগ ‘মনের গহীনে বাংলা’ আয়োজনকে দিয়েছে ভিন্ন মাত্রা। তিন ঘণ্টার এই কবিতার আসর যেন আবারও মনে করিয়ে দিয়েছে, ভাষা ও সংস্কৃতির শিকড় ভৌগোলিক দূরত্বে বিচ্ছিন্ন হয় না।

Tag :
About Author Information

মার্কিন ইতিহাসের প্রথম মুসলিম মার্কিন সিনেটর হওয়ার গৌরব অর্জন করলেন মিশিগানের আব্দুল এল-সায়েদ

সাহিত্য ও সংস্কৃতি

মিশিগানে কবিতার এক বিকেল—শব্দে, ছন্দে ও আবৃত্তিতে হৃদয় ছুঁয়ে যাওয়া এক স্মরণীয় আয়োজন

আপডেট টাইম : ১১:২৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬