১০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
উৎসব

মিশিগানের হ্যামট্রাম্যাকে প্রথমবারের মতো ‘আম-কাঁঠালি’ উৎসব অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের মিশিগানের হ্যামট্রাম্যাক সিটি হল পার্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় বাঙালির ঐতিহ্যবাহী ‘আম-কাঁঠালি উৎসব’। গত ৯ আগস্ট  রোববার বিকেল সাড়ে ৫টায় হ্যামট্রাম্যাক সিটি হল সংলগ্ন পার্কে এ উৎসবের আয়োজন করে মিশিগান থেকে প্রকাশিত পত্রিকা ইউএস বাংলা ডায়েরি।  পত্রিকাটির প্রধান সম্পাদক হারান কান্তি সেন এর সভাপতিত্বে এবং পত্রিকাটির সম্পাদক সঞ্জয় দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিটি কাউন্সিলার আবু মুসা, বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউ‌এসএ এর সভাপতি পার্থ সারথী দেব, সেক্রেটারী জুয়েল খান, কবি ইশতিয়াক রুপু, সাবেক সচিব মোঃ আব্দুর রউফ, বাংলা সংবাদ পত্রিকার সম্পাদক ইকবাল ফেরদৌস, সাংবাদিক চিন্ময় আচার্য্য, মিশিগান দুর্গা টেম্পলের সভাপতি পংকজ দাশ, কমিউনিটি নেতা  গোলাম মোস্তফা খান, প্রবীণ শিক্ষক অমরেশ চন্দ্র দেব প্রমুখ।  অনুষ্ঠানে স্বরচিত ‘আম-কাঁঠালীর পূঁথি’ পাঠ করেন হারান কান্তি সেন এবং সংগীত পরিবেশন করে শর্মিলা দেব শর্মী ও কল্যাণী দেব চৌধুরী। বক্তারা  প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাঙালির গ্রীষ্মকালীন ফল উৎসব ও গ্রামীণ ঐতিহ্যকে পরিচিত করে তুলতে ব্যতিক্রমী আয়োজনের  প্রশংসা  করেন। তারা আরো বলেন, “আম-কাঁঠাল শুধু ফল নয়, এটি বাঙালির আবেগ, শৈশবের স্মৃতি ও পারিবারিক সংস্কৃতির অংশ। ঝড়ের দিনে আম কুড়ানো সুখ, তপ্ত দুপুরে মুড়ি দিয়ে পাকা কাঁঠাল খাওয়ার স্মৃতি আজও অনেকের হৃদয়ে গেঁথে আছে। প্রবাসের ব্যস্ত জীবনে সেই স্মৃতিকে কিছুটা হলেও ফিরিয়ে আনতে এবং নতুন প্রজন্মের কাছে এই বারতা পৌছানো’ই যেন    এই উৎসবের  উদ্দেশ্য। উৎসবকে আরও বর্ণিল করে তুলতে  নারীরা হলুদ শাড়ী ও পুরুষেরা হলুদ পাঞ্জাবি পরে আসেন। মিশিগানের বিভিন্ন সিটিতে বসবাসরত বাংলাদেশি ও বাঙালিদের পরিবার, পরিজন নিয়ে উৎসবে যোগ দেন। সবশেষে আয়োজকদের পক্ষ থেকে আম,কাঁঠাল,আনারস, খেজুর ও তরমুজ দিয়ে উপস্থিত দর্শকদের আপ্যায়িত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাই আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। আগামী বছর  থেকে প্রতি জুলাই মাসে এ উৎসব এর আয়োজন করা হবে বলে উদ্যোক্তারা জানান।

Tag :
About Author Information

মিশিগানে মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) নর্থ জোনের দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত

উৎসব

মিশিগানের হ্যামট্রাম্যাকে প্রথমবারের মতো ‘আম-কাঁঠালি’ উৎসব অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:৩৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬