০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
স্থানীয় সংবাদ

মিশিগানে বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইনক মিশিগানের বনভোজন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের মিশিগানে গত ১৯ জুলাই  রোববার বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইনক মিশিগানের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। হেরিসন টাউনশিপের মেট্রো পার্কে সারা দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এ বনভোজন তথা মিলন মেলার আয়োজন করা হয়েছিলো। অনুষ্ঠানমালায় ছিল বনভোজনের শুভ উদ্বোধন, পুরুষ, নারী, শিশু, কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, মধ্যাহ্নভোজ ও আকর্ষণীয় র‌্যাফেল ড্র, এতে ছিল একটি গাড়ি ও ঢাকা-বাংলাদেশ এয়ার টিকিটসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার।

শুরুতেই সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত অতিথিবৃন্দসহ সবাই বেলুন উড়িয়ে বনভোজনের শুভ উদ্বোধন করেন। সমিতির সভাপতি আজমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাসির আহমদের উপস্থাপনায় অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দসহ সুধীবৃন্দ ও উপস্থিত সমিতির সকল নেতৃবৃন্দ ও সদস্যদের বনভোজনের শুভেচ্ছা ও স্বাগত জানান। বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইনক এর পিকনিকসহ বিভিন্ন অনুষ্ঠানে প্রচুর লোক সমাগম হয়ে থাকে, এবারো তার ব্যতিক্রম হয়নি। স্থানীয় মিশিগান প্রবাসীরা ছাড়াও অন্যান্য অঙ্গরাজ্য থেকে অনেকে এসে শামিল হয়েছিলেন এ অনুষ্ঠানে। মূলত বনভোজন পরিণত হয়েছিলো মিলন মেলায়।

সমিতির সভাপতি আজমল হোসেন এই বনভোজনের আয়োজনে যারা পরিশ্রম, সাহায্য ও সহযোগিতার মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছেন, সবাইকে আবারও ধন্যবাদ জানান। বনভোজনে মিশিগানে বসবাসরত বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

হ্যামট্রাম্যাকে আগামী ১ আগষ্ট শনিবার শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

স্থানীয় সংবাদ

মিশিগানে বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইনক মিশিগানের বনভোজন অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:২৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬