১২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬
স্থানীয় সংবাদ

মিশিগানের দুর্গা টেম্পলের পিকনিক পরিণত হয়েছিল মিলন মেলায়

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট দুর্গা টেম্পলের বার্ষিক পিকনিক গত ২৮ জুন রোববার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। ওয়ারেন সিটির ভেটার্নস মেমোরিয়াল পার্কে বেলা ১১টা থেকে বিকেল ৭টা পর্যন্ত বিভিন্ন পর্বে বিভক্ত পিকনিকে বিপুল সংখ্যক লোকজন  অংশ গ্রহণ করেন। এদিন আবহাওয়া ছিল খুব সুন্দর। প্রবাসের নগর ব্যস্ততায় পিকনিকের এ দিনটি মূলত সবার সঙ্গে মিলিত হওয়ার এক মাহেন্দ্রক্ষণ। বছরের এই দিনেই অনেকের সঙ্গে দেখা হয়। কথা হয়। দেশ থেকে নতুন কেউ এলে তাঁর সঙ্গে পরিচিত হওয়া যায়। বনভোজনে ছিল পুরোপুরি দেশীয় আমেজ। প্রবাসে বনভোজনও  এখন বাঙালির এক বড় পার্বণ। পিকনিক পরিণত হয়েছিল মিলন মেলায়। শুরুতে ছিল শিশুদের খেলাধূলা, জমজমাট আড্ডা,

বারবিকিউ, বালিশ দৌড় খেলা। চলমান বিশ্বকাপের আমেজ ছিল পিকনিকে, অনেকেই প্রিয় দলের জার্সি পরে পিকনিকে এসেছিলেন। খেলেছেন ফুটবল। দুপুরে ছিল বিভিন্ন পদের খাবার। খেলায় ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদেরকে পুরষ্কার প্রদান করা হয়। সবশেষে ছিল রাফেল ড্র। এতে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার দেয়া হয়। এতে ছিল সাউন্ড সিষ্টেম,  ৬৫” টিভি, ল্যাপটপ, রেফ্রিজেরেটার, অ্যাপেল পড, মাইক্রোয়েভ, ফ্যান, প্রেশার কোকারসহ আরো অনেক পুরষ্কার। দুর্গা মন্দিরের প্রেসিডেন্ট পংকজ দাশ জানান, এবার পিকনিকে প্রচুর লোক সমাগম হয়েছে। বিশেষ করে দেশ থেকে আসা অনেক লোকজন এতে অংশ গ্রহণ করেন। অংশ গ্রহণকারী সকলকে তিনি ধন্যবাদ জানান। অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী পর্বটি পরিচালনা করেন মন্দিরের মিডিয়া ডিরেক্টার ও  সাংবাদিক পার্থ সারথী দেব ও মন্দিরের সাধারণ সম্পাদক উজ্জল সুত্রধর এবং মন্দিরের সহ সভাপতি নিপেশ সুত্রধর। পিকনিকে মিশিগানের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আসন্ন মিশিগান স্টেটের প্রাথমিক নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীরা পিকনিকে আসেন এবং সবার সাথে মত বিনিময় করেন।

খেলাধূলা পরিচালনা করেন হারান সেন, পাপ্পু দাশ, বাবলু দাশ প্রমূখ।

রাফেল ড্র যারা স্পন্সর করেছেন তারা হচ্ছেন, দেশী বাজার, পাপ্পু দাশ, বাবলু দাশ, দেশী হল, মিটুন ধর, হিমেল দাশ, বিপ্লব চৌধুরী, সুজন বিশ্বাস, অপু চৌধুরী, জয়ন্ত দেব, নিত্য দত্ত, তৃষিতা দে, সুমিত ধর, সঞ্জয় দেব, অপু পাল চৌধুরী, নির্মল ও তৃষ্ণা বিশ্বাস এবং পার্থ দেব। এছাড়াও যারা অন্যান্য বিভিন্ন জিনিষ  স্পন্সর করেছেন তারা হচ্ছেন, জন্টু ধর, মিঠু পাল, হিমাংশু চৌধুরী, বকুল সুত্রধর, প্রতাপ ধর, রাজন চক্রবর্তী, সুজন বিশ্বাস, রিপন চন্দ, রবি দে, অনুপমা দাশ চৌধুরী, মলয় পাল, সুজন বিশ্বাস, দাশ এন্টারপ্রাইজ এলএলসি।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

মিশিগানের দুর্গা টেম্পলের পিকনিক পরিণত হয়েছিল মিলন মেলায়

স্থানীয় সংবাদ

মিশিগানের দুর্গা টেম্পলের পিকনিক পরিণত হয়েছিল মিলন মেলায়

আপডেট টাইম : ১০:০২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬