০২:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় সংবাদ

হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন অব মিশিগানের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

মিশিগানে অনুষ্ঠিত হয়ে গেলো হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন অব মিশিগানের বার্ষিক বনভোজন। গত ৫ জুলাই উৎসবমূখর পরিবেশে মিশিগান প্রবাসী হবিগঞ্জবাসীরা মিলিত হয়েছিলেন এ মিলন মেলায়। হ্যারিসন টাউনশিপের সেইন্ট ক্লিয়ার মেট্রো পার্কে সারা দিনব্যাপী খেলাধূলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আড্ডা, রাফেল ড্র,সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের সদস্যরা বার্ষিক বনভোজন উদযাপন করেন। নীল আকাশে বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন করা হয়। শিশু, কিশোর, তরুণ, তরুণী, নারীরা বিভিন্ন খেলাধূলা ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে সংগঠনের নেতৃবৃন্দ পুরষ্কার বিতরণ করেন। রাফেল ড্রতে ছিল গাড়ী, আইফোনসহ বিভিন্ন আকর্ষণীয় পুরষ্কার। বনভোজনের আরেক আকর্ষণ ছিল ফিফা ফুটবল, অনেকে পিকনিক স্পটে বসে খেলা উপভোগ করেন। দুপুরে পরিবেশন করা হয় রকমারি স্বাদের দেশীয় খাবার। সংগঠনের সভাপতি মো: নূর মিয়া ও সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহমেদ বনভোজনে আগত  সকলকে ধন্যবাদ জানান অনুষ্ঠান সুন্দর ও সফল করার জন্য, তারা আরো বলেন, এ বনভোজন তথা মিলন মেলার  উদ্দেশ্য হচ্ছে সবার সাথে যোগাযোগ, ভ্রাতৃত্ববোধ এবং এখানে বেড়ে ওঠা প্রজন্ম যেন জানতে পারে আমাদের অতীত ইতিহাস, বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও শেকড়ের কথা।

Tag :
About Author Information

মরহুম মোহাম্মদ মোহররম আলী স্যারের জন্মবার্ষিকী উপলক্ষে স্মারকগ্রন্থে লেখা আহবান

স্থানীয় সংবাদ

হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন অব মিশিগানের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৮:১৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬