১০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
স্থানীয় সংবাদ

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের মিশিগানে গত ৮ আগষ্ট শনিবার বাংলা প্রেস ক্লাব অব মিশিগানের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও বার্ষিক বনভোজন তথা পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়। ওয়ারেন সিটির হার্টসিগ পার্কে সারা দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এ বনভোজন তথা মিলন মেলার আয়োজন করা হয়েছিলো। অনুষ্ঠানমালায় ছিল বনভোজনের শুভ উদ্বোধন, প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, পুরুষ, নারী, শিশু, কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, মধ্যাহ্নভোজ ও আকর্ষণীয় র‌্যাফেল ড্র, এতে ছিল বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার।

আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বনভোজনের শুভ উদ্বোধন করা হয়।  সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত অতিথিবৃন্দসহ সবাই বেলুন উড়িয়ে বনভোজনের কার্যক্রম শুরু করেন। সংগঠনের সভাপতি পার্থ সারথী দেব  এর সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক জুয়েল খান ও সহ-সভাপতি ও পিকনিক কমিটির আহবায়ক  শফিক রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন  প্রধান অতিথি বাংলা প্রেস ক্লাব অব মিশিগানের প্রতিষ্ঠাতা সভাপতি হেলাল উদ্দিন রানা, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বাংলা সংবাদ পত্রিকার সম্পাদক ইকবাল ফেরদৌস, এনটিভির মিশিগান প্রতিনিধি মাহমুদুল হক লিটু, সাংবাদিক ফারজানা চৌধুরী পাপড়ি, ইউএস বাংলা ডায়েরির প্রধান সম্পাদক হারান কান্তি সেন ও ইউএস বাংলা ডায়েরির সম্পাদক সঞ্জয় দেব প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএসবি ২৪ নিউজের চেয়ারম্যান ফয়সল আহমেদ মুন্না।

সংগঠনে বিশেষ অবদানের জন্য প্রেস ক্লাবের পক্ষ থেকে সংগঠনের সাবেক সভাপতি হেলাল উদ্দিন রানা ও সাবেক সাধারণ সম্পাদক, ইকবাল ফেরদৌস’কে ক্রেষ্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

এরপর কেক কেটে প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এসময় বক্তারা বিগত ৫ বছরের বিভিন্ন কর্মকান্ড, কমুউনিটিতে প্রেস ক্লাবের বিভিন্ন অবদান ও কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

মধ্যাহ্ণভোজে ছিল রকমারি স্বাদের দেশীয় খাবার। এছাড়াও নারীরা বাড়ী থেকে নিয়ে এসেছিলেন বিভিন্ন ধরনের পিঠাপুলি, ঝাল মিষ্টি  মুখরোচক বিভিন্ন খাবার।

মধ্যাহ্ণভোজের পর ছিল খেলাধূলা। নারীরা বালিশ দৌড়, হাড়িভাঙ্গা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, হাড়িভাঙ্গা প্রতিযোগিতাটি সবাই উপভোগ করেন। শিশু কিশোররা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। খেলা শেষে প্রতিযোগীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। সঙ্গীত পরিবেশন করেন শফিক আহমেদ, হারান কান্তি সেন ও শর্মি দেব। বনভোজনে অংশগ্রহণকারী সকলকে সংগঠনের পক্ষ থেকে সংগঠনের লোগোযুক্ত একটি করে বিশেষ উপহার দেয়া হয়। সবশেষে ছিল আকর্ষণীয় রাফেল ড্র। সংগঠনের সভাপতি পার্থ সারথী দেব  এই বনভোজনের আয়োজনে যারা পরিশ্রম, সাহায্য, সহযোগিতা ও উপস্থিত হয়ে এ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান।

Tag :
About Author Information

মিশিগানে মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) নর্থ জোনের দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত

স্থানীয় সংবাদ

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:২৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬