১০:১৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
আবহাওয়া

প্রচন্ড গরম, বন্যা, দাবানলে বিপর্যস্ত এশিয়া, ইউরোপ ও আমেরিকা

এশিয়া, ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে গতকাল সোমবার প্রচন্ড গরমের মধ্যে দিন কেটেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম ও দক্ষিণে রেকর্ড ভঙ্গ করা তাপমাত্রায় জন জীবন বিপর্যস্ত, উত্তর-পূর্বে বন্যা ও বৃষ্টিতে এবং মধ্য-পশ্চিমে দাবানলের ধোঁয়ায় প্রায় দমবন্ধ অবস্থার মধ্যে  রয়েছে।

 যুক্তরাষ্ট্রের পশ্চিম অঞ্চলে গত রবিবার ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি মরুভূমিতে তাপমাত্রা ছিল ১২৮ ডিগ্রী ফারেনহাইট (৫৩ ডিগ্রী সেলসিয়াস)  যা গত ৯০ বছরের ইতিহাসে পৃথিবীতে রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা।

ছবি: সংগৃহিত

এ দিকে চীনের শুষ্ক উত্তর-পশ্চিমের একটি প্রত্যন্ত শহর, সানবাও এ  ৫২.২ডিগ্রী সেলসিয়াস (১২৬ ডিগ্রী ফারনেহাইট) এর জাতীয় রেকর্ড নিবন্ধন করেছে। ইউরোপে দাবানলে দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ৪৮ডিগ্রী সেলসিয়াস (১১৮ ডিগ্রী ফারনেহাইট) পর্যন্ত ওঠে। দি গার্ডিয়ান পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, গত বছর গরমে ইউরোপে ৬১ হাজার মানুষ মারা যায়। এক গবেষণায় এ তথ্য ওঠে এসেছে বলে পত্রিকাটি জানিয়েছে।

ছবি: সংগৃহিত
এদিকে যুক্তরাষ্ট্রের ফিনিক্সে গতকাল সোমবার তাপমাত্রা ১১৪ ডিগ্রী ফারনেহাইটে (৪৫.৫ ডিগ্রী সেলসিয়াস )ওঠে। গত ১৮ দিন যাবত এখানে টানা ১১০  ডিগ্রী ফারনেহাইটের উপরে তাপমাত্রা রয়েছে যা এক ঐতিহাসিক রেকর্ড। এদিকে আবহাওয়া বিভাগ পূর্বাভাসে জানিয়েছে যে রেকর্ডটি কমপক্ষে আরও এক সপ্তাহ থাকার সম্ভাবনা রয়েছে । গত বছর ফিনিক্স-এলাকার মেরিকোপা কাউন্টিতে গরমে ৪২৫ জনের মৃত্যু হয়েছিল বলে জানা গেছে।
ছবি: সংগৃহিত

 বৈশ্বিক তাপমাত্রা উদ্বেগজনকভাবে উচ্চতার দিকে বেড়েই চলেছে। যুক্তরাষ্ট্রের  নেতারা চীনের সাথে জলবায়ু কূটনীতিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছেন বলে জানা গেছে। বিভিন্ন সংবাদ সংস্থার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

মরহুম মোহাম্মদ মোহররম আলী স্যারের জন্মবার্ষিকী উপলক্ষে স্মারকগ্রন্থে লেখা আহবান

আবহাওয়া

প্রচন্ড গরম, বন্যা, দাবানলে বিপর্যস্ত এশিয়া, ইউরোপ ও আমেরিকা

আপডেট টাইম : ১১:০৭:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩