১২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
স্থানীয় সংবাদ

মিশিগানে গীতা স্কুলের ক্লাস শুরু

  • আহমেদ শফিক
  • আপডেট টাইম : ১০:৩৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • 96

মিশিগানের দুর্গা টেম্পলে গীতা স্কুলের ক্লাস শুরু হয়েছে। জানা গেছে, দীর্ঘ প্রতিক্ষিত ও প্রত্যাশিত দুর্গা টেম্পলের গীতা স্কুলের ক্লাস গত ১৪ মার্চ থেকে শুরু হয়েছে। মন্দিরের সভাপতি পংকজ দাশ জানান, এতে প্রাথমিকভাবে গীতা অধ্যয়ন, কীর্তন ও মৃদঙ্গ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এই শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন শ্রী দিবাকর প্রভু। প্রশিক্ষণে আগ্রহীরা মহিলা কমিটির সেক্রেটারি রুবি ধরের সাথে ফোনে (৩১৩-৭০২-২৩৬২) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

মন্দিরের সাধারণ সস্পাদক উজ্জল সুত্রধর জানান, প্রতি শনিবার বিকেল ৫টা থেকে বিকেল ৬টা পর্যন্ত দুর্গা টেম্পলে এ প্রশিক্ষণ চলবে। পর্যায়ক্রমে অন্যান্য বাদ্যযন্ত্রের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

মন্দিরের সহ সভাপতি নিপেশ সুত্রধর জানান, দীর্ঘদিন যাবত আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি মন্দিরে গীতা স্কুল প্রতিষ্ঠার জন্য, এ চেষ্টা সফল হয়েছে, আগামীতে আমাদের আরো নতুন কিছু করার পরিকল্পনা রয়েছে, আশা করি সবার সাহায্য সহযোগিতা পেলে আমরা সেগুলোও করতে পারবো।

মন্দিরের প্রেস এন্ড পাবলিকেশান ডাইরেক্টর, মিশিগান বাংলা প্রেস ক্লাবের সভাপতি পার্থ সারথী দেব এ ব্যাপারে আলাপকালে জানান, মন্দিরের প্রতিষ্ঠাকালিন সময় থেকেই একটা প্রত্যাশা ছিল মন্দিরে গীতা স্কুল প্রতিষ্ঠা করা যাতে শিশু কিশোররা সনাতন ধর্ম সম্পর্কে প্রাথমিক জ্ঞান অর্জন করে। বিভিন্ন কারণ ও সীমাবদ্ধতার জন্য সেটা হয়ে ওঠেনি। এরপরও দীর্ঘদিন পর মন্দিরের ভক্তদের এ আশা পূরণ হওয়ায় সবাই আনন্দিত। সবচেয়ে লক্ষণীয় দিক হচ্ছে প্রথম দিনের ক্লাসে প্রচুর শিশু, কিশোর, কিশোরী, তরুণ, তরুণী অংশ গ্রহণ করেছেন।

Tag :
About Author Information

স্থানীয় সংবাদ

মিশিগানে গীতা স্কুলের ক্লাস শুরু

আপডেট টাইম : ১০:৩৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬