০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
স্থানীয় সংবাদ

মিশিগানে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ইংরেজী বর্ষবরণ

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটি’র নাইন মাইল রোডের দেশী হলে  ‘আমরা ক’জন’ এর উদ্যোগে গত ৩১শে ডিসেম্বর রাতে ২০২৫ বর্ষ বিদায় ও ২০২৬ বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ উপলক্ষে পুরো হলকে বর্ষ বরণের এক বর্নিল রূপে সাজানো হয়।
অনুষ্ঠানমালার শুরুতে ডেট্রয়েটের এক প্রখ্যাত যাদু শিল্পীর পরিবেশনায় ম্যাজিক শিশুরা মন্ত্রমুগ্ধের মত উপভোগ করেন। এরপর একে একে সংগীত পরিবেশন করেন-শর্মিলা দেব, সঞ্জয় পাল, নিপা দেব, উর্মিলা সূত্রধর, হারান কান্তি সেন,সন্তোষ পাল, নিহারজিৎ দত্ত টিটু প্রমুখ।
এরপর  উজ্জ্বল সূত্রধরের পরিচালনায় দর্শকদের কুইজ গেইমের আয়োজন করা হয়। নারীদের ‘হাউজি খেলা’ পরিচালনা করেন হারান কান্তি সেন।
রাত ১২ টা বাজার কয়েক মিনিট আগে কাউন্টডাউন শুরু হয়, তখন মঞ্চে অবস্হান করেন নেতৃবৃন্দ মৃদুল রায়,  বিধান পাল মিঠু, হিমাংশু চৌধুরী,ঝন্টু ধর, পংকজ দাশ,নিপেশ সূত্রধর, উজ্জ্বল সূত্রধর,আশু ছত্রী, সন্তোষ পালসহ আরো অনেকে।

মৃদুল রায়

‘আমরা ক’জন সংগঠনের অন্যতম উদ্যোক্তা মৃদুল রায় জানান,২০২৫ সালের শেষ ও ২০২৬ সালের শুরুর এই মাহেন্দ্র ক্ষণকে স্মরণীয় করতে ও মিশিগান  প্রবাসী বাঙালিদের আনন্দ ও বিনোদন দিতে এ মিলন মেলার আয়োজন করেছি।আমরা বিগত কয়েক বছর যাবত এ অনুষ্ঠান করছি এবং  এতে আমরা ব্যাপক সাড়া পেয়েছি।

রাত ১২ টা বাজার পর কেক কেটে সবাই মিলে নেচে গেয়ে নতুন বছর ২০২৬কে বরণ করা হয়।সব শেষে অনুষ্ঠানের মূল আকর্ষণ র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।

এছাড়াও শেলবি টাউনশীপের একটি রেস্টুরেন্টে স্থানীয় কমিউনিটির  তরুণদের উদ্যোগে অনুষ্ঠিত হয়  ‘থার্টি ফার্স্ট নাইট পার্টি’। নববর্ষকে কেন্দ্র করে আয়োজিত বিভিন্ন বিনোদনমূলক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি পরিণত হয় সাংস্কৃতিক সন্ধ্যায়। অনুষ্ঠানে ছিল নাচ, গান, খেলা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সৌরভ চৌধুরী, রাত ১২টা ১ মিনিটে কাউন্টডাউন শেষে কেক কেটে নববর্ষকে স্বাগত জানানো হয়। সবশেষে সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।

Tag :
About Author Information

দৃঢ় আদর্শের এক নাম: শ্রীমঙ্গলের গঙ্গেশ দেব রায়

স্থানীয় সংবাদ

মিশিগানে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ইংরেজী বর্ষবরণ

আপডেট টাইম : ১০:২৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬