১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
উৎসব

মিশিগানে দুর্গোৎসব উদযাপিত

আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে। গত ১৬ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ৪ দিন ব্যাপী বিভিন্ন মন্দির ও সংগঠন এ পূজার আয়োজন করেছে। পূজার প্রায় এক মাস আগ থেকেই প্রস্তুতি নিয়েছে  মন্দির ও সংগঠনগুলো । প্রবাসের পূজা বেশীরভাগ সময়ই তিথি মতো অনুষ্টিত হয় সপ্তাহের কর্ম দিবসে এবং উদযাপন করা হয় সপ্তাহান্তে তবে এবার বিভিন্ন মন্দিরে পূজা তিথি মতো উদযাপন করা হয়েছে বলে জানা গেছে। প্রবাসের পূজা মানে একে অন্যের সাথে দেখা, মত বিনিময়, আনন্দ উদযাপন। প্রবাসের পূজার অন্যতম আকর্ষণ হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। কে কার চেয়ে সুন্দর অনুষ্ঠান উপহার দেয় তার এক প্রতিযোগিতা হয় এ শারদ উৎসবে। মিশিগানের সবচেয়ে বড় ও আকর্ষণীয় পূজা হয় দুর্গা মন্দিরে।

দুর্গা মন্দিরের পূজা : ডেট্রয়েট শহরের দুর্গা মন্দিরের পূজা উদযাপিত হয়েছে   ১৬ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত এবং আবার উদযাপন করা হবে ২৪ ও   ২৫  অক্টোবর। তিথি মতো পূজা হয়েছে ১৬  থেকে ১৯ অক্টোবর পর্যন্ত এবং ২৪ ও ২৫  অক্টোবর ভক্তদের সুবিধার্থে আবার পূজা উদযাপন করা হবে। দুর্গা পূজা উপলক্ষে দুর্গা মন্দির ব্যাপক কর্মসূচী নিয়েছিল। মায়ের বোধন, পূজা, অঞ্জলি, যজ্ঞ, প্রসাদ বিতরণ,আরতিসহ বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানাদি হয়েছে। ১৮ অক্টোবর  অষ্টমীর দিনে ১০৮টি সদ্য ফোটা পদ্মফুল ও ১০৮ টি প্রদীপ জালিয়ে সন্ধি পূজা করা হয়েছে। বিশেষ আলোকসজ্জার আয়োজন করা হয়েছে। পূজার প্রতিদিন  বিকেল ৫টা থেকে রাত অবধি ছিল কবিতা আবৃতি, গান, নৃত্য, গীতিনাট্য, ঐতিহ্যবাহী ধামাইল। ছিল আরতির সাথে ঐতিহ্যবাহী ধূনুচি নাচ। আগামী ২৫ অক্টোবর অতিথি শিল্পীদের মধ্যে থাকছেন কলকাতা থেকে আগত শীল্পীরা। প্রতিবারের মতো এবারো পার্থ দেব এর সম্পাদনায় প্রকাশিত হয়েছে দুর্গা মন্দিরের নিয়মিত প্রকাশনা বহুবর্ণা ‘শারদ অর্ঘ্য’। মন্দিরের প্রেসিডেন্ট পংকজ দাশ জানান, পূজার কদিন আবহাওয়া ভাল থাকায় এবার ভক্ত সমাগম হয়েছে অতীতের চেয়ে অনেক বেশী তাই স্থান সংকুলান করতে আমাদেরকে হিমশিম খেতে হয়েছে। ভাইস  প্রেসিডেন্ট নিপেশ সুত্রধর  জানান, এবারের পূজায় আমরা বৈচিত্রতা আনার চেষ্টা করছি, আমাদের এখানে প্রতি বছরই প্রচুর ভক্ত সমাগম হয় স্থান সংকুলান হয় না এবার আমরা মন্দিরের বাইরে ভক্তদের জন্য আলং বেধে খাওয়া ও বসার ব্যবস্থা করেছি। দুর্গা মন্দির হচ্ছে এ অঞ্চলে প্রবাসী বাংলাদেশীদের দ্বারা পরিচালিত সবচেয়ে পুরানো ও একমাত্র সর্বজনীন মন্দির।

শিব মন্দিরের পূজা : ওয়ারেন সিটিতে অবস্থিত শিব মন্দির দুর্গা পূজা উপলক্ষ্যে গত ১৬ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ৪ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পূজা উদযাপন করা হয়েছে। প্রতিদিন ছিল পূজা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, আরতি ও আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্টান, ছিল কবিতা, গান, নাচ, গীতি আলেখ্য, নাটক,ধামাইল ও অতিথি শিল্পী হিসাবে গান করেছেন ভারতের শিল্পী দেয়াশিনী রায়।

কালী মন্দিরের পূজা : ওয়ারেন সিটিতে অবস্থিত মিশিগান কালীবাড়ী গত ১৬ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ৪ দিন ব্যাপী দুর্গা পূজা পালন করেছে এতে ছিল পূজা, অঞ্জলি, প্রসাদ বিতরণ, আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও অতিথি শিল্পীর পরিবেশনা।

রাধাকৃষ্ণ টেম্পল : : হ্যামট্রাম্যাকের এ মন্দিরে গত ১৬ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ৪দিন ব্যাপী দুর্গা পূজা পালন করেছে এতে পূজা, অঞ্জলি, প্রসাদ বিতরণ, আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল।

ওঁ শিবশক্তি-রাধামাধব মন্দির : মিশিগান প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে  রচেষ্টার  হিলসে সদ্য প্রতিষ্ঠিত এ মন্দিরে প্রথমবার দূর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ৪দিন ব্যাপী দুর্গা পূজা পালন করা হয়েছে। এতে ছিল পূজা, অঞ্জলি, প্রসাদ বিতরণ, আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

Tag :
About Author Information

মিশিগানে দুর্গোৎসব উদযাপিত

উৎসব

মিশিগানে দুর্গোৎসব উদযাপিত

আপডেট টাইম : ০৮:৩৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬